প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 15, 2025
সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদকঃ
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী সোমবার বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। তবে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি আরও বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে উক্ত সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।